Thursday, August 13, 2015

" হে আল্লাহ্ আমাদের সকল কে রাসূল (সাঃ) উপদেশ মেনে চলার তৌফিক দান করুন - আমিন।"





🔵১. যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন কর।
🔵২. যদি সবচেয়ে বড় আলেম হতে চাও তবে তাকওয়া অর্জন কর।
🔵৩. যদি সবচেয়ে বেশী সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ করে দাও।
🔵৪. যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির কর।
🔵৫. যদি রিযিকের প্রশস্ততা চাও তবে সর্বদা ওজুর সাথে থাকার চেষ্টা কর।
🔵৬. যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা কর তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো।
🔵৭. যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে নাও।
🔵৮. যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও।
🔵৯. যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদির প্রতি যত্নবান হও।
🔵১০. যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে সবর কর।
🔵১১. যদি আল্লাহ তায়ালার রাগ থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা কর, আত্নীয়তা রক্ষা করে চলো এবং মানুষেরউপর রাগ করা ছেড়ে দাও।
" হে আল্লাহ্ আমাদের সকল কে রাসূল (সাঃ) উপদেশ মেনে চলার তৌফিক দান করুন - আমিন।"

No comments:

Post a Comment