Monday, October 26, 2015

‪দরুদ ও এর গুরুত্ব‬:




_______________
রাসুল (সাঃ)-এর উপর দরুদ পড়ার ফযিলত :
_______________
১- রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি আমার উপর ১বার দরুদ পাঠ করে, সেই ব্যক্তির উপর আল্লাহ ১০বার রহমত বর্ষণ করেন, তার ১০টি পাপ মোচন করেন, এবং তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন। (সহিহ নাসাই-১২৩০)
_______________
২- রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি সকালে ১০বার ও সন্ধ্যায় ১০বার আমার উপর দরুদ পাঠ করে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। (তবারানি, সহিহ তারগিব-৬৫৬)
_______________
৩- তিরমিজির হাদিসে রয়েছে, দিনে রাতে রাসুল (সাঃ) উপর প্রচুর পরিমানে দরুদ পাঠ করলে কোন চিন্তা ও কোন পাপই আর থাকবে না। (তিরমিজি, মিশকাত-৯২৯ হাদিস সহিহ)
_______________
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
_______________
অর্থ-হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি উত্তম গুনের আধার এবং মহান।
হে আল্লাহ, বরকত নাযিল করুন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর।নিশ্চই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী।
_______________
সুতরাং সকালে ১০বার ও সন্ধ্যায় ১০বার পাঠ করার পাশাপাশি সারাদিন প্রচুর পরিমানে দরুদ পাঠ করুণ যেহেতু ১বার পাঠ করার বিনিময়ে আল্লাহ তা’লা ১০বার রহমত বর্ষণ করেন, (সুবহানাল্লাহ)

No comments:

Post a Comment