
রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাইকাদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে আবার অনেকে না জানার কারণে পড়েন না।
__________
রিফা‘আ ইব্নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আমরা রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে 'سَمِعَ اللهُ لِمَن حَمِدَه' বললেন,
__________
তখন পিছন থেকে এক সাহাবী 'رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল?
সে সাহাবী বললেন, আমি।
__________
তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। দু'আটি এই, "রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছীরান তইয়্যিবান মুবারাকান ফীহি। সহীহ বুখারী, হাদীস নং ৭৯৯
No comments:
Post a Comment