Thursday, April 21, 2016

রজব মাসের ২৭ তারিখ কি 'লাইলাতুল মিরাজ' ?






রজব মাসের ২৭ তারিখ কি 'লাইলাতুল মিরাজ' ?
-
মিরাজ সংঘটিত হওয়ার সঠিক
তারিখ বা দিনক্ষণ সম্পর্কে মুহাদ্দিছীন ও ওলামায়ে কেরামের মাঝে মত পার্থক্য পরিলক্ষিত হয় । আর-রাহীকুল মাখতূম-এর লেখক ছফীউর রহমান মুবারকপুরী (রহঃ) এ বিষয়ে ৬টি মতামত উল্লেখ করেছেন । যথা- 
(১) নবুওয়াত প্রাপ্তির বছর, 
(২) ৫ম নববী বর্ষে, 
(৩) ১০ম নববী বর্ষের ২৭শে রজব রাতে, 
(৪) কেউ বলেছেন, হিজরতের ১৬ মাস পূর্বে ১২ নববী বর্ষের রামাযান
মাসে, 
(৫) কেউ বলেছেন, হিজরতের ১৪ মাস পূর্বে ১৩ নববী বর্ষের মুহাররম মাসে এবং
(৬) কেউ বলেছেন, হিজরতের এক
বছর পূর্বে ১৩ নববী বর্ষের রবীউল আউয়াল মাসে । 
.
অতঃপর মুবারকপুরী (রহঃ) বলেন, প্রথম তিনটি মত গ্রহণযোগ্য নয় এ কারণে যে, খাদীজা (রাঃ) ১০ম নববী বর্ষের রামাযান মাসে মারা গেছেন । আর তখনও পাঁচ ওয়াক্তছালাত ফরয হয়নি । আর এ বিষয়েসকলে একমত যে, ছালাত ফরযহয়েছে মিরাজের রাত্রিতে । বাকীতিনটি মত সম্পর্কে তিনি বলেন, এগুলোর কোনটিকে আমিঅগ্রাধিকার দেব তা ভেবে পাই না ।
.
তবে সূরা বনী ইসরাঈলে বর্ণিত আয়াতের পূর্বাপর সম্পর্ক এ বিষয়টি প্রমাণ করে যে, ‘ইসরা’র ঘটনাটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর জীবনের একেবারে শেষের দিকে হয়েছিল । কারো মতে ৬২০ বা ৬২১ খৃষ্টাব্দে নবুওয়াতের দশম বছরের রজব মাসের ২৭ তারিখ রাতে মি‘রাজ সংঘটিত হয়েছে । হাফেয ইবনু কাছীর (রহঃ)খ্যাতনামা জ্যেষ্ঠ তাবেঈ ইবনু শিহাব যুহরীর বরাতে বলেন, হিজরতের এক বছর পূর্বে মি‘রাজ সংঘটিত হয়েছিল । 
.
অতএব নির্দিষ্টভাবে ২৭শে রজব দিবাগত রাতে মি‘রাজ হয়েছিল বলে যে কথা পাক-ভারত উপমহাদেশে প্রচলিত আছে তা নিতান্তই দলীল বিহীন । অন্যান্য ধর্মের লোকের ন্যায় মুসলমানরাও যাতে ধর্মের নামে অহেতুক আনুষ্ঠানিকতায় বন্দী না হয়ে পড়ে সে কারণে রাসূলুল্লাহ (ছাঃ)-এর জন্ম দিন, লাইলাতুল ক্বদর ইত্যাদির ন্যায় লাইলাতুলমি‘রাজের দিন-তারিখকেও ভুলিয়ে দেওয়ার মধ্যে মহান আল্লাহরপূর্ণ কৌশল নিহিত আছে বলে
অনুমিত হয় । 
(আত-তাহরীক, জুন ২০১১)

No comments:

Post a Comment