
১. গান বাজনাতো হিন্দুদের কাজ। গান ছাড়া ওদের পূজা সম্পন্ন হয় না। বিপরীতে মুসলিমদের সকল ইবাদাতে গান বাজনা হারাম। তাহলে মুসলিম কেন গান বাজনায় গা ভাসাবে?
.
২. "Love of music and love of Quran can't stay at the same heart."
ইসলামে গান বাজনার বিষয়ে এই একটি লাইনই যথেষ্ট হওয়ার কথা বুঝদারদের জন্য।
.
৩. রাসূল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেনঃ ‘আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার ওপর বাদ্যযন্ত্র ও (গায়ক-গায়িকাদের) গান বাজতে থাকবে। আল্লাহ তা‘আলা তাদেরকে মাটিতে ধ্বসিয়ে দেবেন। এবং তাদের মধ্যে অনেককে শূকর ও বাঁদর বানিয়ে দেবেন।’ বাইহাকী,সুনান : ১৭৮৪৫; ইবন মাজা : ৪০২০; ইবন হিব্বান : ৬৭৫৮।
.
৪. হাশরের ময়দানে এক দল লোক উপস্থিত থাকবে যারা দুনিয়ায় হারাম গান-মিউজিক শুনিয়ে-বাজিয়ে মানুষকে আনন্দ দিয়েছিলো , দুনিয়ায় খ্যাতি ও মানুষের বাহবা অর্জন করেছিলো , কিন্তু হাশরের ময়দানে তাঁদের কাউকে ঐ বাহবা দানকারীরা চিনবে না ... অবশ্যই সেই ভয়াবহ দিনে আমাদের প্রত্যেককেই নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে ...
.
৫. 'সবচেয়ে খারাপ ঘর সেইটি যা গানের জন্য প্রসিদ্ধ হয়ে যায়।' - হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)
.
৬. আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম থেকে দুরে থাকুন। গান বাজনা শোনা থেকে বিরত থাকুন।
“আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কিছুকে ত্যাগ করেন, তাহলে আল্লাহ তার
পরিবর্তে আপনাকে এমন কিছু দান করবেন যা পাওয়ার কথা আপনি কল্পনাও করতে পারবেন
না।”
.
৭. "তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।" ( সূরা হা-মীম সেজদাহ, আয়াত ২০)
No comments:
Post a Comment