
মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করার নির্দেশ রয়েছে।, যদি তা জুম'আর দিনেও হয় আর ইমামের খুৎবারত অবস্থায়ও হয়।
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুমু‘আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবারত অবস্থায় এক ব্যক্তি প্রবেশ করল। তিনি তাকে বললেন, ‘‘তুমি সালাত আদায় করেছ?” সে বলল: না, তিনি বললেন, ‘‘দাড়াও! দুই রাকাত সালাত আদায় কর।”
বুখারী ও মুসলিম
জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে আরো বর্ণিত আছে: জুমু‘আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবারত অবস্থায় সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘‘হে সুলাইক! দাড়াও, দুই রাকাত হালকা সালাত পড়।” অতঃপর তিনি বললেন, ‘‘জুমু‘আর দিন ইমামের খুৎবারত অবস্থায় তোমাদের কেউ আসলে হালকা করে দুই রাকাত সালাত পড়।”
.
সহীহ মুসলিম
No comments:
Post a Comment