Saturday, May 6, 2017

শাইখ ইবনে বিন বাজ (রহিঃ) প্রসঙ্গ: মধ্য শাবানের রাত্রি!



Image may contain: 1 person, text



শাইখ ইবনে বিন বাজ (রহিঃ) প্রসঙ্গ: মধ্য শাবানের রাত্রি!
===============================
মধ্য শাবানের রাত্রি সম্পর্কে শাইখ ইবনু বাজ (রহি.) বলেন,
ما ورد في فضل الصلاة في تلك الليله فكله موضوع، كما قال ابن رجب في اللطائف: "وليلة النصف من شعبان كان التابعون من أهل الشام يعظمونها ويجتهدون فيها في العبادة، وعنهم أخذ الناس فضلها وتعظيمها، وقد قيل: إنهم بلغهم في ذلك آثار إسرائيلية 
এই রজনীতে নামাজের ফজিলত সম্পর্কিত যেসব কথা এসেছে সবই বানোয়াট। ইবনু রজব এই সম্পর্কে ‘আল্লাতায়েফ’ এ বলেন, সিরিয় কিছু তাবীঈ এই রজনীকে বেশ গুরুত্ব দিত এবং ইবাদাতে সাধনা করতো। তাদেরকে অনুসরণ করে অন্যেরা এই রাতের ফজিলত ও তা’জীম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বলা হয়েছে যে, তারা এসব কাজে ইসরাইলী আসার দ্বারা প্রভাবান্বিত ছিলেন।
.
তিনি আরও বলেন,
"ليلة النصف من شعبان ليس فيها حديث صحيح.. كل الأحاديث الواردة فيها موضوعة أوضعيفة لا أصل لها، وهي ليلة ليس لها خصوصية
-শা’বানের রাত্রি সম্পর্কে কোন সহিহ পাওয়া যায়নি। যত হাদিস পাওয়া গেছে সবই দুর্বল আর বানোয়াট হাদিস যার কোন মুল ভিত্তি নেই। তাই এই রাত্রির ও কোনই বিশেষত্ব নেই।

No comments:

Post a Comment