
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !
পোশাক পরিধানের কিছু আদব রয়েছে যা মেনে চলার জন্য উম্মাতে মোহাম্মাদীকে রাসূল (সা) উতসাহিত করেছেন এবং পদ্ধতি দেখিয়ে দিয়েছেন।
১। পোশাক পরিধানের আগে বিসমিল্লাহ বলাঃ রাসূল (সা) বলেছেন সকল ভাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে]] {মুসলিম: বোখারি: মিশকাত হা/৪১৫৯}
২। ডান দিক থেকে পোশাক পরিধান করাঃ আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) যখন জামা পরতেন, তখন ডান দিক থেকে আরাম্ভ করতেন। {তিরমিযী: ১৭৬৬, মিশকাত: ৪৩৩০}
৩। পোশাক পরিধান করার সময় দোয়া পড়াঃ পোশাক পরিধান কালে এই দোয়া পাঠ করা:
(আলহামদু লিল্লাহিল্লাজী কাসানী হা-জাছছাওবা ওয়া রাযাক্বনীহি মিন গাইরে হাওলীন মিন্নী ওয়ালা কুওয়্যাতিন )
অর্থঃ সেই আল্লাহর জন্য সমস্ত প্রসংসা যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই পোশাক পরিধান করিয়েছেন। {সুনানে আবূ দাউদ: ৪০২৩, মিশকাত: ৪১৪৯, সহীহ সনদ}
মহান আল্লাহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন।
[[আমিন]]
No comments:
Post a Comment