
ওসমান বিন আফফান রা. -এর গোলাম হুমরান থেকে বর্ণিত,
একবার ওসমান রা. তাকে ওযুর পানি আনতে বললেন। পানি নিয়ে আসার পর পাত্র থেকে তাঁর হাতে পানি ঢাললেন। ওই পানি দিয়ে তিনি তাঁর দুহাত ধোলেন। এরপর পাত্রে ডান হাত ঢুকিয়ে পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি নিয়ে নাক ঝাড়লেন। এরপর তিনবার মুখ ধোলেন। তিনবার কনুই পর্যন্ত হাত ধোলেন। এরপর মাথা মাসাহ করলেন। এরপর তিনবার দুই পা ধোলেন।
এরপর বললেন,
যেভাবে ওযু করলাম, সেভাবেই আমি ওযু করতে দেখেছি মহানবী সা. -কে। এবং (নবীজি) বলেন, এরকমভাবে ওযু করে যে লোক দু’রাকাত নামায পড়বে এবং মাঝখানে কোনো কথা বলবে না, তার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন।’
(বুখারী : ১৬৪)
عن حمرانَ مولى عثمانَ بنِ عفانَ: أنه رأى عثمانَ دعا بوَضوءٍ ، فأفرغ على يديه من إنائَه فغسلَهما ثلاثَ مراتٍ ، ثم أدخل يمينَه في الوَضوءِ، ثم تمضمضَ واستنشقَ واستنثرَ، ثم غسل وجهَه ثلاثًا ويديه إلى المرفقينِ ثلاثًا ، ثم مسح برأسِه، ثم غسل كلَّ رجلٍ ثلاثًا، ثم قال: رأيتُ النبيَّ صلى الله عليه وسلم يتوضأُّ نحوَ وُضوئِي هذا، وقال: من توضأَ نحوَ وُضوئِي هذا، ثم صلى ركعتين لا يُحدِّثُ فيهما نفسَه، غفر اللهُ له ما تقدمَ من ذنبِه.
الراوي : عثمان بن عفان | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم: 164 | خلاصة حكم المحدث : [صحيح
No comments:
Post a Comment