Saturday, July 29, 2017

আবু হুরায়রা (রাযীঃ) হতে বর্ণিত,






বেচাকেনা করার ক্ষেত্রে অনেকেই এমন ধোঁকাবাজি করে থাকেন। উপরে ভালো ভালো খাবার অথবা সবজী রেখে তারপর মানুষকে খারাপ সবজী বা খাদ্য বিক্রি করে। এগুলা যে কত বড় গুনাহ করছে এবং মানুষকে ধোঁকা দিচ্ছে সেটা তারা জানে কি ? আর যারা আজকে এই পোস্ট দেখছেন তারা কি পাড়বেন এই পোস্টটি অন্য একজন মসুলিম ভাইকে বলতে ? যাতে তারা নিজেকে এই ধোঁকাবাজি থেকে শুধরে নিতে পারে ? 
.
আবু হুরায়রা (রাযীঃ) হতে বর্ণিত,
.
حديث أبي هريرة ـ رضي الله عنه ـ «أن رسول الله -صلى الله عليه وسلم- مرَّ على صُبْرَةِ طعامٍ، فأدخل يده فيها، فنالت أصابعُه بللاً، فقال: ما هذا يا صاحب الطعام؟! قال: أصابته السماء يا رسول الله! قال: أفلا جعلته فوق الطــعام؛ كـي يـراه الـناس؟! مـن غـشَّ فليس مني»
.
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোকানের খাদ্যের স্তুপের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তিনি স্তুপের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে হাত বের করে দেখলেন তার হাতের আঙ্গুল গুলো ভেজা। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন- এ অবস্থা কেন ? উত্তরে সে বলল, এ গুলো বৃষ্টিতে ভিজে গেছে। তখন তিনি তাকে বললেন- তাহলে তুমি এগুলোকে উপরে রাখলে না কেন? যাতে লোকেরা দেখতে পেত। মনে রাখবে- যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ( মুসলিম: ১০৬ )

No comments:

Post a Comment