
আসসালামু আলাইকুম। রোহিঙ্গা গনহত্যা সীমা ছাড়িয়ে যাচ্ছে। মায়ানমার সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছে রাখাইন বৌদ্ধরা- 'অহিংসা পরম ধর্ম ' প্রমাণ করার জন্য। নির্বিচারে নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলকে পেছন থেকে গুলি করে হত্যা করে লাশ জ্বালিয়ে ফেলা হচ্ছে।
কি আশ্চর্য আন্তর্জাতিক গনমাধ্যমগুলো সহ সকল মানবাধীকার সংস্থাগুলো নীরব দর্শক হিসেবে কেবল 'পরিস্থিতি পর্যবেক্ষণে' ব্যস্ত। আজকে তাদের পাশে যে কেউই নেই!
জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সবকিছু জানলেও কোন প্রতিরোধমূলক ব্যবস্থা দূরে থাক একটি নিন্দা প্রস্তাব পর্যন্তও করতে পারেনি। কোথায় আজ মানবতা, কোথায় আজ ন্যায়বিচার? কোথায় গেল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ?
আল্লাহ যেন আমাদের নির্লিপ্ততার জন্য ক্ষমা করেন। আসুন, আমরা অন্তত কায়মনোবাক্যে আমাদের একমাত্র এবং শেষ আশ্রয়স্থল আল্লাহর কাছে দো'আ করি আমাদের ভাইবোনদের জন্য আর বিচার জানাই তাঁরই কাছে মায়ানমারের জালিমদের সমূলে ধবংসের জন্য যেরুপভাবে তিনি নির্মূল করেছিলেন ফির'আউনকে তার বাহিনীসহ।
আল্লাহুম্মা আমিন।
No comments:
Post a Comment