
আবু কাতাদা (রাযী) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
.
তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন দু’রাকআত নামাজ আদায় না করা পর্যন্ত না বসে।
.
বুখারী, মুসলিম, রিয়াযুছ ছালেহীন
হা/১১৪৪,মিশকাত হা/৭০৪
.
জাবির রাঃ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম। তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেন,দু'রাকাত সলাত আদায় করো।
.
বুখারী, মুসলিম, রিয়াযুছ ছালেহীন ১১৪৫, মিশকাত ৭০৪
.
হাদিসের ব্যাখ্যাঃ মসজিদে প্রবেশ করলে দুই রাকআত নামাজ পরে তারপর বসতে হবে। এছাড়া বসা যাবে না। যদি প্রবেশ করে সুন্নাত নফল বা ফরজ সলাত আদায় শুরু করেন তাহলেও হয়ে যাবে। মোটকথা দুইরাকাত সলাত পড়তে হবে তারপর বসতে হবে। আর মসজিদে প্রবেশ করার পর সেই সময়টা যদি সলায় আদায়ের নিষিদ্ধ সময়ও হয় তারপরেও সলাত আদায় করেই বসতে হবে। এবং জুমার দিন মসজিদে প্রবেশ করে যদি দেখেন ঈমাম খুৎবা পড়ছে, সেই অবস্থায়ও দুই রাকআত সলাত পড়তে হবে এবং তারপর বসবেন।
No comments:
Post a Comment