Friday, September 1, 2017

ঈদের সালাতের নিয়ম~~~~



No automatic alt text available.


🌟🌟🌟🌟🌟
দুই রাকা‘আতের নিয়ত করে 'আল্লাহু
আকবার’ ( তাকবীরে তাহরীমা) হাত বাঁধবেন। এরপর ছানা ‘সুবহানাকাল্লাহুম্মা.........’’ পড়বেন। 
তারপর সূরা ফাতিহা পড়ার পূর্বেই একের পর এক মোট ৭ বার তাকবীর দিবেন (অর্থাৎ আল্লাহু আকবার বলবেন)। তাকবীর বলার সয়ম দু’ হাত তাঁর কাঁধ বা কান পর্যন্ত তুলবেন।

প্রতি দু’ তাকবীরের মাঝখানে তিনি একটুখানি চুপ থাকবেন। প্রত্যেক তাকবীরের সাথে দু’ হাত তুলতেন এবং প্রত্যেক তাকবীরের পর আবার হাত বেঁধে ফেলবেন। দু’ তাকবীরের মাঝখানে কিছু বলতে হবেনা,চুপ থাকবেন।
এভাবে ৭টি তাকবীর বলার পর সূরা ফাতিহা পড়বেন। এরপর একটি সুরা মিলাবেন। এরপর রুকুও সিজদা করবেন।
এভাবে প্রথম রাক‘আত শেষ করার পর সাজদাহ থেকে উঠে সূরা ফাতিহা শুরুর পূর্বেই (২য় রাকাতে) পরপর ৫টি তাকবীর দিবেন। তারপর সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা পড়বেন। এরপর রুকু ও সাজদাহ করে দু’ রাক‘আত ঈদের সালাত শেষ করবেন।
{সহীহ হাদীসের দলীল দেখুনঃ তিরমিযীঃ ৪৪২, আবু দাউদঃ ১০১৯, দারা কুতনীঃ ১৭১০, বায়হাকীঃ ৩/২৮৬, এবং অন্যান্যরা।}
কেউ যদি প্রচলিত ইমামের পেছনে অতিরিক্ত ৬ তাকবীর দিয়ে সালাত পড়েন, তাহলে ইমাম যেইভাবে পড়বেন সেইভাবেই পড়বেন। তাকবীরের ব্যপারে ইমামের বিরোধীতা করা যাবেনা। অতিরিক্ত তাকবীরগুলো বলা সুন্নত।
৬ তাকবীর দিয়ে সালাত আদায়ে পার্থক্য হল ১ম রাক‘আতে তাকবীরে তাহরীমার পর অতিরিক্ত ৩ তাকবীর বলবে এবং এর প্রথম দু’ তাকবীরে হাত ছেড়ে দেবে এবং শেষ তাকবীরে হাত বেঁধে ফেলবে।
আর দ্বিতীয় রাক‘আতে সূরা শেষে রুকুর পূর্বে অতিরিক্ত ৩ তাকবীর দেবে এবং প্রত্যেক তাকবীরেই হাত ছেড়ে দেবে। অতঃপর ৪র্থ তাকবীর বলে রুকুতে চলে যাবে। আর বাকী সব নিয়মকানুন একই।

সালাম ফিরানোর পর মুসুল্লীদের দিকে মুখ করে দাঁড়িয়ে 
"আলহামদু লিল্লাহ’’ বাক্য দ্বারা খুৎবা শুরু করবেন।
খুৎবায় ওয়াজ-নসীহত, উপদেশ,যুগের চাহিদা অনুসারে সময়োপযোগী বক্তব্য রাখবেন।
খুৎবা বাংলায় দেয়া জায়েয আছে।
তারপর দু’আ করে শেষ করবেন।
প্রত্যেকে একাকী দু‘আ করবেন,সম্মিলিতভাবে নয়। আর এটাই হল সুন্নাত তরীকা।

বি দ্র :-ঈদের সালাতে আযান ও ইকামাত নেই,মাঠে ঈদের সালাত আদায় করা সুন্নাত।
ঈদুল ফিতরের সালাত একটু দেরী করে পড়া সুন্নৎ, এতে লোকেরা সাদাকাতুল ফিতর (অর্থাৎ ফিত্‌রা) প্রদানের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিয়ে ঈদগাহে যেতে পারে।
ঈদের সালাতের আগে পরে কোন নফল সুন্নাত সালাত
নেই।
আল্লাহ আমাদের নেক আমলসমুহ কবুল করুন
আমিন।

No comments:

Post a Comment