
গৃহে সুন্নাত ছালাত সমূহ আদায় করা :
সুন্নাত-নফল ছালাত সমূহ ঘরে আদায় করা উত্তম।
রাসূল (ছাঃ) বলেন,فَعَلَيْكُمْ بِالصَّلاَةِ فِىْ بُيُوْتِكُمْ فَإِنَّ خَيْرَ صَلاَةِ الْمَرْءِ فِىْ بَيْتِهِ إِلاَّ الصَّلاَةَ الْمَكْتُوْبَةَ. ‘তোমাদের জন্য বাড়ীতে ছালাত আদায় করা যরূরী। কেননা ফরয ছালাত ব্যতীত লোকেরা ঘরে যে ছালাত আদায় করে তাই উত্তম’।[বুখারী হা/৭৩১; মুসলিম হা/৭৮০।]
অন্যত্র তিনি বলেন,إِذَا قَضَى أَحَدُكُمْ صَلاَتَهُ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ مِنْهَا نَصِيبًا فَإِنَّ اللهَ جَاعِلٌ فِىْ بَيْتِهِ مِنْ صَلاَتِهِ خَيْرًا. ‘তোমাদের কেউ যখন ছালাত আদায় করে, তখন তার উচিত সে যেন ঘরে কিছু ছালাত আদায় করে। কেননা ঘরে ছালাত আদায়ের ফলে আল্লাহ এতে কল্যাণ দান করেন’।[ইবনু মাজাহ হা/১৩৭৬; সিলসিলা ছহীহাহ হা/১৩৯২।]
আব্দুল্লাহ ইবনু সা‘দ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন,سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيُّمَا أَفْضَلُ الصَّلاَةُ فِى بَيْتِى أَوِ الصَّلاَةُ فِى الْمَسْجِدِ قَالَ أَلاَ تَرَى إِلَى بَيْتِى مَا أَقْرَبَهُ مِنَ الْمَسْجِدِ فَلأَنْ أُصَلِّىَ فِى بَيْتِى أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أُصَلِّىَ فِى الْمَسْجِدِ إِلاَّ أَنْ تَكُونَ صَلاَةً مَكْتُوبَةً. ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করলাম, কোনটি উত্তম, আমার ঘরে ছালাত আদায় করা অথবা মসজিদে? তিনি বললেন, তুমি কি দেখ না আমার ঘর মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও মসজিদে ছালাত আদায় করার চেয়ে ঘরে ছালাত আদায় করা আমার নিকটে অধিক প্রিয়, ফরয ছালাত ব্যতীত’।[ইবনু মাজাহ হা/১৩৭৮; ছহীহ আত-তারগীব হা/৪৩৯।]
তিনি আরো বলেন,اجْعَلُوْا فِىْ بُيُوْتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوْهَا قُبُوْرًا. ‘তোমাদের ঘরেও কিছু ছালাত আদায় করবে এবং ঘরকে তোমরা করব বানিয়ে নিও না’।[বুখারী হা/৪৩২, ১১৮৭; আবু দাউদ হা/১০৪৩, ১৪৪৮; তিরমিযী হা/৪১৫; ইবনু মাজাহ হা/১১৪১; মিশকাত হা/৭১৪।]
No comments:
Post a Comment