
⚀⚀ তারা কবীরা গোনাহগার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াজিব মনে করে এবং কবীরা গোনাহগার মুমিনকে ঈমানশূন্য কাফের, হত্যাযোগ্য অপরাধী এবং তওবা না করে মারা গেলে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে গণ্য করে।
⚀⚀ তারা কুরআন-হাদীসের মনগড়া ব্যাখ্যা করে। রাসূলুল্লাহ (ﷺ), সাহাবায়ে কেরাম সহ সালাফে সালেহীনের ব্যাখ্যার প্রতি মোটেই ভ্রূক্ষেপ করে না। ইবনু আববাস (রাঃ), ইমাম ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম (রহঃ) প্রমুখ বিদ্বানগণ উক্ত মত ব্যক্ত করেছেন।
⚀⚀ তারা হবে কম বয়সী, নির্বোধ ও বিচার-বুদ্ধিহীন। তারা সবচেয়ে সুন্দর সুন্দর কথা বলবে। কিন্তু তাদের ঈমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না।
⚀⚀ অন্যদের সালাত, সিয়াম ও আমলসমূহকে তাদের সালাত, সিয়াম ও আমলের তুলনায় তুচ্ছ মনে হবে।
⚀⚀ তারা মুসলমানদেরকে হত্যা করবে ও মূর্তিপূজারীদের আপন অবস্থায় ছেড়ে দিবে (অর্থাৎ তাদের বিরুদ্ধে লড়াই করবে না)।
⚀⚀ তারা সাধারণতঃ সম্পূর্ণ মাথার চুল ন্যাড়া করে রাখবে।
No comments:
Post a Comment