Friday, October 6, 2017

প্রশ্ন: কুরানের কোন কোন সুরার ফজিলত সহি হাদিস দ্বারা প্রমানিত??



No automatic alt text available.



প্রশ্ন: কুরানের কোন কোন সুরার ফজিলত সহি হাদিস দ্বারা প্রমানিত??
~~~~~~~
কুরআনের কিছু সুরা ও আয়াতের ফযীলতঃ
---------------------
১. সূরা ফাতিহা কে আল্লাহ তাআলা তার ও বান্দার
মাঝে ভাগ করে নিয়েছেন । বান্দা যখন নামাজে সূরা
ফাতিহা পাঠ করে প্রতিটি আয়াতের জবাব আল্লাহ
তাআলা দেন ।
{ মুসলিম হা/৯০৪, মিশকাত হা/৮২৩ }
২. সূরা মুলক তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং
শেষাবধি পাঠক কে ক্ষমা করে দেওয়া হবে । {আবু দাউদ
হা/১৪০০ , ইবনু মাজাহ হা/৩৭৮৬ }
৩. যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ টি আয়াত পাঠ
করবে , তার জন্য সে দুটি যথেষ্ট হবে । সে রাতে
অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে বা
তাহাজ্জুদের ছালাত থেকে যথেষ্ট হবে । {রিয়াযুস
স্বলেহীন হা/১০২৪ , বুখারী হা/৪০০৮ }
৪. কুরআনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত 'আয়াতুল
কুরসী' । যে ব্যক্তি ঘুমানোর সময় ইহা পাঠ করবে তার
জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে
এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না
।{ বুখারী হা/২৩১১ এর পরবর্তী বাব }
যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে,
তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু
বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪)
৫. যে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্ত করে সে
দাজ্জালের ফিৎনা হতে নিরাপদ থাকবে। শেষ ১০
আয়াতের ব্যাপারেও উল্লিখিত ফজিলতের বর্ণনা
রয়েছে।
(মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও মুসনাদে আহমদ)
যে ব্যক্তি জুম’আর দিনে সূরা আল-কাহাফ পাঠ করবে,
তার জন্য মহান আল্লাহ্ দুই জুম’আর মাঝে নূর আলোকিত
করবেন।[ইমাম নাসাঈ ও বায়হাকী]
৬. সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য । 'কুল
হুওয়াল্লাহু আহাদ' এর প্রতি ভালবাসা পাঠক কে
জান্নাতে প্রবেশ করাবে । { মুসলিম হা/৮১২ , তিরমিযী
হা/২৯০১ }
৭, সকাল-সন্ধ্যায় ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ (সুরা ইখলাস)
এবং ‘ক্বুল আঊযু বিরাবিবল ফালাক্ব’ (সুরা ফালাক্ব) ও
‘ক্বুল আঊযু বিরাবিবন্নাস’ (সুরা নাস) তিনবার করে
পড়লে
যেকোন(ক্ষতিকর) জিনিস থেকে নিরাপত্তার জন্য এটা
যথেষ্ট হবে।
[তিরমিযী ৩৫৭৫, আবূ দাউদ ৫০৮২, নাসায়ী ৫৪২৮, ৫৪২৯,
হাসান সহীহ বলেছেন। ইমাম তিরমিযী, শায়খ
আলবানী।]
আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন , আমীন ।

No comments:

Post a Comment