Friday, August 31, 2018

জামাতে সলাত আদায়ের সময় কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করা জরুরীঃ



No automatic alt text available.



জামাতে সলাত আদায়ের সময় কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করা জরুরীঃ
.
১-আনাস (রাঃ) বর্ণনা করেছেন
.
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাঃ) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম।
.
সহিহ বুখারী, হাদিস নং ৭২৫,৭২৪
আবু দাউদ ৬৬১,,৬৭১,৬৭১
তিরমিযী,ইবনে মাজাহ,নাসাই।
.
২- রাসূল (ছঃ) বলেছেন,
যেই ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করবে,এর বিনিময়ে আল্লাহতালা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন।
.
ত্বাবারাণী,সিলসিলা ছহীহাহ ১৮৯২,আল মুজামুল আওস্বাত ৫৭৯৫

No comments:

Post a Comment