
"কিছু ফযিলতপূর্ণ যিকর"
==================
জিবনের প্রতিটি মুহর্তই মূল্যবান, মূল্যবান সময়কে নষ্ট না করে জিকির, তাসবিহ-তাহলিল করে তথা আল্লাহর স্মরণের মাধ্যমে আখেরাতের সম্পদ সঞ্চয় করা যায় ।
আল্লাহর স্মরণ মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে রাখে। গোনাহ থেকে হিফাজত করে।
==================
জিবনের প্রতিটি মুহর্তই মূল্যবান, মূল্যবান সময়কে নষ্ট না করে জিকির, তাসবিহ-তাহলিল করে তথা আল্লাহর স্মরণের মাধ্যমে আখেরাতের সম্পদ সঞ্চয় করা যায় ।
আল্লাহর স্মরণ মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে রাখে। গোনাহ থেকে হিফাজত করে।
আল্লাহ তা‘আলা বলেছেন,
“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”
(সূরা বাকারা ১৫২ আয়াত)
“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”
(সূরা বাকারা ১৫২ আয়াত)
তিনি অন্য জায়গায় বলেন,
“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।
(সূরা জুমআ ১০ আয়াত)
“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।
(সূরা জুমআ ১০ আয়াত)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট ছোট অনেক জিকির উম্মতের জন্য শিখিয়ে গেছেন; যার আমল করলে অনেক বেশি বেশি নেকি ও উপকারিতা পাওয়া যায়। অধিক ফজিলতপূর্ণ কিছু জিকির নিন্মে দেওয়া হলো।
হে আল্লাহ তুমি আমাদের সবাইকে জিকির গুলো আমল করার তৌফিক দান কর , আমিন।
الْحَمْدُللّهِ
মীযানের পাল্লাকে ভারী করে দেয় এটা সর্বোত্তম দোআ’। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/ ৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
لا اِلهَ اِلَّا اللّهُ
সর্বোত্তম যিকর। [তিরমিযী-৫/৪৬২,ইবনে মাযাহ-২/১২৪৯,হাকিম-১/ ৫০৩,সহীহ আল জামে’-১/৩৬২]
سُبْحَانَ اللّهِ ، والْحَمْدُللّهِ ، وَ لا اِلهَ اِلَّا اللّهُ ، وَ اللّهُ اَكْبَرُ
এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে আমার নিকট অধিক প্রিয়। [সহীহ মুসলিম -৩/১৬৮৫, ৪/২০৭২]
سُبْحَانَ اللّهِ وَ بِحَمْدِهِ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১
سُبْحَانَ اللّهِ وَ بِحَمْدِهِ ، سُبْحَانَ اللّهِ الْعَظِيمِ
এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ, মীযানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয় । [সহিহ আল- বুখারী-৭/ ১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭২]
سُبْحَانَ اللّهِ الْعَظِيمِ وَ بِحَمْدِهِ
পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে। [আত-তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১, সহীহ আল-জামে’-৫/৫৩১, সহীহ আত-তিরমিজী-৩/১৬০]
لا حَوْلَ وَ لا قُوَّةَ اِلَّا بِاللّهِ
হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন। [সহীহ আল-বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬]
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈলের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।” বুখারী ৭/৬৭ নং ৬৪০৪
No comments:
Post a Comment