Tuesday, May 26, 2015

শবে বরাতের বিদ’আত সমূহঃ




শবে বরাতের বিদ’আত সমূহঃ
====================
বাংলাদেশে উৎযাপিত দিবস কেন্দ্রীক বিদ’আত সমূহের মধ্যে একটি অন্যতম বিদ’আত হলো শবে বরাত উৎযাপন! এ সময়ের সবচাইতে যে বিদ’আতটি বেশী করা হয় তা হলো -শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বিভিন্ন তরিকার সালাত আদায় করা এবং পরের দিন সিয়াম পালন করা। রাসুল ﷺ থেকে এই রাতের নফল সালাত এবং রোজা রাখার ব্যাপারে কোন সহীহ হাদীস পাওয়া যায় না।
এ দিবস উপলেক্ষে উৎযাপিত বিদ’আত সমূহ হলোঃ
✔ ১৪ তারিখ দিবাগত রাত সাওম রাখা!
✔ নির্দিষ্ট নিয়মে সালাতে আলফিয়া বা ১০০ রাক‘আত সালাত আদায় করা।
✔ রাত জেগে নফল সালাত পড়া!
✔ একাকীব বা দল বেঁধে কবর জিরায়াত করা!
✔ সকিনা খতম করা
✔ মিলাদ মাহফিল করা!
✔ সম্মিলিতি জিকির করা!
✔ শেষ রাতে সম্মিলিত মোনাজাত করা!
মনে রাখা দরকার যে, কোন রাত ফজিলতপূর্ণ হলেই সেই রাতে ইবাদত করতে হবে; মনে করাই বিদ’আত যদি না তার প্রমানে দলিল (কোরআনের বানী বা বিশুদ্ধ হাদীস ) পাওয়া না যায়।
►►আসুন মধ্য শাবানে শবে বরাতের নামে এসকল বিদ’আতকে পরিত্যাগ করি।

No comments:

Post a Comment