Saturday, December 12, 2015

দাড়ি লম্বা করার হুকুম:




দাড়ি লম্বা করার হুকুম:
পুরুষের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এর কারণ নিম্নরূপ:
১। মহানাবী (সঃ) দাড়ি লম্বা করার নির্দেশ দিয়েছেন। নির্দেশটা ওয়াজিব অর্থে ব্যবহৃত হয়েছে। মানদূব (যা আমল করলে সাওয়াব পাওয়া যাবে আর পরিত্যাগ করলে শাস্তি হবে না) অর্থে ব্যবহৃত হওয়ার কোন ইঙ্গিত এখানে নেই।
এ ব্যাপারে মহানাবী (সঃ)এর বাণী হলো:
خالفوا المشركين : وفروا اللحى وأحفوا الشوارب
(দাড়ি ও গোফের ব্যাপারে) তোমরা মুশরিকদের বিপরীত কর। দাড়ি লম্বা কর এবং গোঁফ ছোট কর।[1]
তিনি আরও বলেন:
جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس
‘তোমরা গোঁফ কাট এবং দাড়ি লম্বা কর আর অগ্নি পুজকদের বিরোধিতা কর ’।[2]
২। দাড়ি মুণ্ডন করা কাফিরদের সাথে সাদৃশ্য রাখে। যেমনটি পূর্বোলেস্নখিত হাদীসদ্বয়ে বর্ণিত হয়েছে।
৩। দাড়ি কর্তন করলে আল্লাহ্‌র সৃষ্টির পরিবর্তন করা হয় এবং শয়তানের আনুগত্য করা হয়।
আল্লাহ্‌র বাণী:
﴿وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ﴾
অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহ্‌র সৃষ্টি বিকৃত করবে (সূরা নিসা-১১৯)।
৪। দাড়ি মুণ্ডন করলে নারীদের সাদৃশ্য হয়ে যায়। যে সব পুরুষেরা নারীর সাদৃশ্য গ্রহণ করে; আল্লাহ্‌র রাসূল (সঃ) তাদের প্রতি অভিশাপ করেছেন।[3]
এজন্য শাইখুল ইসলাম বলেন: দাড়ি মুণ্ডন করা হারাম।[4] ইবনে হাযম ও অন্যান্য বিদ্বানগণ বলেন: দাড়ি মুণ্ডন করা হারাম, এ ব্যাপারে ইজমা রয়েছে।[5]
ফুটনোটঃ
[1] সহীহ; বুখারী (৫৮৯২), মুসলিম (২৫৯)।
[2] সহীহ; মুসলিম (২৬০)।
[3] বুখারী (৫৮৮৫), তিরমিযী (২৯৩৫)।
[4] ইখতিয়ারাতুল ফিকহিয়্যাহ (পৃ. ১০) আলাউদ্দীন আলবা’লী প্রণীত। আল-ফুরু’ (১/২৯১) ‘ইবনু মুফালিহ’ প্রণীত।
[5] মারাতীবুল ইজম’, রাদ্দুল মুহতার-(২/১১৬)।

No comments:

Post a Comment