Monday, July 17, 2017

উপুর হয়ে শোয়া নিষেধ .........।



Image may contain: one or more people

উপুর হয়ে শোয়া নিষেধ .........। এবং এই হাদিস দিয়ে আরেকটি বিষয় পরিস্কার করি যে পা দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে দেয়া বা ইশারা করা জায়েজ। অথচ আমরা পা লেগে গেলে সালাম করা শুরু করি, এটা সম্পূর্ণ মানুষের বানানো বিষয়। ইসলামে পা লাগলে বেয়াদবি হয় না। পা দিয়ে কাউকে লাত্থি দেয়া এক বিষয় আর ভুলে পা লেগে গেলে সেটা আরেক বিষয়, কারও সাথে হাত লেগে গেলে যেমন সালাম করতে হয় না তেমনি পা লেগে গেলেও সালাম করতে হয় না। তেমনি ইসলামে স্বামীর নাম ধরে স্ত্রি ডাকলেও বেয়াদবি হয় না। কারন রাসুল সঃ কে আয়েশা রাঃ নাম ধরেই ডেকেছেন এমন অনেক হাদিস আছে...। আসলে আমরা ইসলাম ও বুঝিনা এবং কোনটা বেয়াদবি আর কোনটা বেয়াদবি নয় সেটাও বুঝিনা ...। 
.
য়্যা‘ঈশ ইবনে ত্বিখফাহ্ গিফারী (রাঃ) থেকে বর্ণিতঃ
.
وَعَنْ يَعِيشَ بنِ طِخْفَةَ الغِفَارِيِّ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ أَبي: بَينَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجلِهِ، فَقَالَ: « إنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللهُ »، قَالَ: فَنظَرْتُ، فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم . رواه أَبُو داود بإسنادٍ صحيح
.
তিনি বলেন, আমার পিতা বলেন, একদা আমি মসজিদে উপুড় হয়ে শুয়ে ছিলাম, এমতাবস্থায় একটি লোক আমাকে পা দিয়ে নড়িয়ে বলল, ‘‘এ ধরনের শোয়াকে আল্লাহ অপছন্দ করেন।’’ তিনি বলেন, ‘আমি তাকিয়ে দেখলাম তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।’
.
(আবূ দাউদ, সহীহ সনদ) (আবূ দাউদ ৫০৪০, আহমাদ ১৫১১৫, ১৫১১৭, (মু‘আয বিন হিশাম)

No comments:

Post a Comment